Breaking News

দিল্লিতে ব্রিকস সম্মেলনের আগে মোদি-পেজেশকিয়ান বৈঠক

নিউজবাংলা ডট নেট ডেক্স।।
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: NewsBangla.Net
ছবি: NewsBangla.Net

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৈঠকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ভারত-ইরান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়েছে। ফার্স্ট পোস্টের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিকস সম্মেলনে যোগ দিতে পেজেশকিয়ান নয়াদিল্লিতে পৌঁছানোর পরপরই এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই তার প্রথম ভারত সফর।
ইরানের ওপর নতুন করে যুক্তরাষ্ট্র কঠোর অর্থনৈতিক ব্যবস্থা আরোপ করার পর পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বেড়েছে। এমন পরিস্থিতির মধ্যেই ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরে এসেছেন পেজেশকিয়ান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ‘ভারত ও ইরানের মধ্যে সভ্যতাগত সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে শক্তিশালী সাংস্কৃতিক ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ রয়েছে। ব্রিকসের অংশীদার হিসেবে দুই দেশ অভিন্ন অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রাখার জন্য কাজ করছে।’

নয়াদিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে পেজেশকিয়ান ব্রিকসের অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদারে আরও বেশি গুরুত্ব দেয়ার আহ্বান জানান।তিনি বলেন, ‘নতুন ব্রিকস ব্যাংক প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল দেশগুলোকে ডলারের ওপর নির্ভরতা থেকে মুক্ত করা এবং আধিপত্য বিস্তারে আমেরিকার প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান নেয়া।’
এর আগে গত ৩১ আগস্ট বিশকেকে মোদির সঙ্গে বৈঠক করেছিলেন পেজেশকিয়ান। ওই বৈঠকে মোদি সংঘাত অবসানে নেয়া সব ধরনের উদ্যোগের প্রতি ভারতের সমর্থনের কথা জানান।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL