Breaking News

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প ও মেলানিয়া

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচনে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যে আগাম ভোট দেয়ার সুযোগ রয়েছে। সেই সুযোগ গ্রহণ করে নিজ অঙ্গরাজ্য ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে আগাম ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। জর্জিয়ায় একটি নির্বাচনী সমাবেশে যোগ দেয়ার আগে তারা এই ভোট দেন। যদিও চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছিলেন তিনি নির্বাচনের দিন ভোট দিতে পছন্দ করেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।

এবারের নির্বাচনে আগাম ও ডাকযোগে ভোট দেয়ার পক্ষে প্রচার চালালেও অতীতে এর তীব্র বিরোধিতা করেছিলেন ট্রাম্প। কাকে ভোট দিয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানায়, নিজের দলীয় প্রার্থীর পক্ষেই ভোট দিয়েছেন। ট্রাম্প আরও বলেন, নির্বাচনী প্রচারণার ব্যস্ততার কারণে তার কণ্ঠস্বর ভেঙে গেছে। বিভিন্ন রাজ্যে টানা প্রচারণার বিষয়ে তিনি বলেন, এটি কণ্ঠের ওপর চাপ ফেলে, যা বেশ অদ্ভুত এবং স্বাভাবিক নয়।

 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL