Breaking News

শ্যামলীতে ছিনতাইয়ের শিকার সাংবাদিক দম্পতি

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাজধানীর শ্যামলীতে দৈনিক আমাদের সময়ের অপরাধ বিভাগের প্রধান শাহজাহান আকন্দ শুভ স্ত্রীসহ ছিনতাইকারীদের কবলে পড়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া সাতটার দিকে শ্যামলী শিশুমেলার বিপরীত পাশে ফুটওভার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকারীরা নগদ টাকা, মোবাইল ফোন, ব্যাংকের ডেবিট কার্ড, মেট্রোরেলে কার্ড ও অন্যান্য মূল্যবান মালামাল লুটে নেয়। ঘটনার শিকার সাংবাদিক শাহজাহান আকন্দ শুভ বলেন, পারিবারিক জরুরি কাজে স্ত্রীকে কুষ্টিয়াগামী বাসে তুলে দিতে তারা আজিমপুর থেকে একটি অটো রিকশায় কল্যাণপুর যাচ্ছিলেন। তাদের বহনকারী অটো রিকশাটি শিশু মেলার বিপরীত পাশের সড়কে পৌছলে পেছন থেকে আসা একটি মোটর সাইকেলে থাকা দুই ছিনতাইকারী সাংবাদিক শুভ’র স্ত্রীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নিয়ে দ্রুত শ্যামলীর দিকে পালিয়ে যায়। ঘটনার সময় শাহজাহান আকন্দ শুভ’র স্ত্রী হাতের আঙুলে আঘাত পান । এ ঘটনার বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে । এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, সকাল সাতটার দিকে শিশু মেলার বিপরীত পাশে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সাংবাদিক লিখিত অভিযোগ দিয়েছেন। জড়িতদের শনাক্তে কাজ চলছে

 

 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL