Breaking News

মাতামুহুরী উপজেলায় শিশুকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা র অভিযোগ যুবককে গণপিটুনি

মোহাম্মদ উল্লাহ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মাতামুহুরিতে শিশুকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা র অভিযোগ যুবককে গণপিটুনি ছবি: NewsBangla.net
মাতামুহুরিতে শিশুকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা র অভিযোগ যুবককে গণপিটুনি ছবি: NewsBangla.net

মাতামুহুরিতে শিশুকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা র অভিযোগ যুবককে গণপিটুনি

 

চকরিয়া (কক্সবাজার)  প্রতিনিধি:

 

নবগঠিত মাতামুহুরী উপজেলার  পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ব্রাহ্মন পাড়া এলাকায় ৭ বছর বয়সী শিশুকে অপহরণ করে ধর্ষণের চেষ্টার অভিযোগে সোহেল (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।  

সোহেল ওই এলাকার  ফররুখ আহমদের ছেলে। সকাল ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় লোকজন  জানায়, শনিবার  ভোর রাত সাড়ে তিনটার দিকে ঘরের দরজার ছিটকিনি খুলে একই এলাকার এহেছান এর ৭ বছর বয়সী মেয়ে শিশুকে ঘুমন্ত অবস্থায় অপহরণ করে নিয়ে যাওয়ার সময় পা পিছলে উঠানে পড়ে যায়। 

এ সময় শিশুর চিৎকারে মা-বাবা ঘর থেকে বের হয়ে তাদের মেয়েকে দেখতে পায়। পরে অপহরণকারীর ফেলে যাওয়া টর্চ লাইট ও হিজাব এর সূত্র ধরে সোহেলেক সনাক্ত  করে। 

পরে তার খোঁজ নিতে গিয়ে তার চাচার বাড়িত লুকিয়ে রাখা অবস্থায় দেখতে পায়। পরে এলাকার লোকজন সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

পরে তার মোবাইল চেক করে দেখা যায়, ওই শিশুকে অপহরণ করে কক্সবাজার একজনের কাছে বিক্রি করার কন্টাক্ট ছিল।

এছাড়া সোহেলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে চুরির অভিযোগ রয়েছে।

চকরিয়া পেকুয়ার সার্কেল অভিজিৎ দাশ জানান, অপহরকারী সোহেলকে উদ্ধার  করে থানায় আনা হয়েছে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ইতোপূর্বে ওই ইউনিয়নের মাইজপাড়া এলাকায় ৭ বছর বয়সী শিশুকে অপহরণ পূর্বক করে ধর্ষণ করে পানিতে চুবিয়ে হত্যা করা হয়।

 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL