Breaking News

পেকুয়ায় মৎস্য প্রজেক্ট ডাকাতির সময় অস্ত্রসহ দুই ডাকাত আটক

মোহাম্মদ উল্লাহ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পেকুয়ায় মৎস্য প্রজেক্ট ডাকাতির সময় অস্ত্রসহ দুই ডাকাত আটক ছবি: NewsBangla.net
পেকুয়ায় মৎস্য প্রজেক্ট ডাকাতির সময় অস্ত্রসহ দুই ডাকাত আটক ছবি: NewsBangla.net

পেকুয়ায় মৎস্য প্রজেক্ট ডাকাতির সময় অস্ত্রসহ দুই ডাকাত আটক

 

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

 

কক্সবাজারের পেকুয়ায় ডাকাতির সময় জনতার হাতে অস্ত্র সহ দুই ডাকাত আটক হয়েছে।

(২৬ জুন) শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে  উপজেলার উজানটিয়া ইউনিয়নের কড়িয়ারদী ৯ নম্বর ওয়ার্ডের বিছাখালী এলাকার বাহিরের ঘোনা, স্থানীয়ভাবে পরিচিত ‘মোক্তরের ঘোনা’ মৎস্য প্রজেক্টে ডাকাতির চেষ্টাকালে অস্ত্র, কার্তুজ ও ইঞ্জিনচালিত বোটসহ দুই ডাকাতকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদের পেকুয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের উত্তর নলবিল এলাকার নেজাম (৩৭), পিতা-মৃত উলামিয়া এবং মাতামুহুরী থানার বদরখালী ইউনিয়নের মাঝের পাড়া এলাকার শহিদুল ইসলাম (৩৫), পিতা-আব্দুল জব্বার। এ ঘটনায় আরও প্রায় ১২ জন জড়িত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াজেদ নামে এক ব্যক্তির নির্দেশে সংঘবদ্ধ একটি সশস্ত্র দল ইঞ্জিনচালিত বোটযোগে মোক্তরের ঘোনায় ডাকাতির উদ্দেশ্যে আসে। এ সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে দুইজনকে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। তবে দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযানে ঘটনাস্থল থেকে ২টি দেশীয় তৈরি এলজি, ১৫টি শটগানের খালি কার্তুজ, ২টি তাজা কার্তুজ এবং একটি ইঞ্জিনচালিত বোট জব্দ করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাছান জানান, গ্রেফতারকৃত দুইজন ও পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন ও দস্যুতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার মূল পরিকল্পনাকারী ওয়াজেদসহ পলাতকদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL