Breaking News

মগনামায় নিজ উদ্যোগে সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান ইউনুচ চৌধুরী

মোহাম্মদ উল্লাহ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মগনামায় নিজ উদ্যোগে সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান ইউনুচ চৌধুরী ছবি: NewsBangla.net
মগনামায় নিজ উদ্যোগে সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান ইউনুচ চৌধুরী ছবি: NewsBangla.net

মগনামায় নিজ উদ্যোগে সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান ইউনুচ চৌধুরী

 

জয়নাল আবেদীন:

 

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের গুরুত্বপূর্ণ মগনামা–উজানটিয়া সোনালী বাজার সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে সৃষ্টি হওয়া গর্ত ও ভাঙনের কারণে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছিল। অবশেষে স্থানীয়দের দুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ চৌধুরী।
(২৬ জুন)  এ সংস্কার কাজ শুরু করেন। 
জানা গেছে, সড়কটির লায়ন মুজিবের বাড়ির দক্ষিণ পাশে দীর্ঘদিন ধরে বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে চেয়ারম্যান ইউনুচ চৌধুরী নিজস্ব উদ্যোগে কংক্রিট ও বালি ব্যবহার করে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের ব্যবস্থা করেন।
এছাড়া একই সড়কের ধারিয়াখালী সড়কের মুখে, চৌকিদার-দফাদার আলমগীরের বাড়ির পাশের গর্ত হয়ে যাওয়া অংশও ইটের অংকর ও বালি দিয়ে সংস্কার করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমেছে।
স্থানীয়রা জানান, সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত সংস্কার করায় তারা স্বস্তি পেয়েছেন এবং চেয়ারম্যানের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এ বিষয়ে চেয়ারম্যান ইউনুচ চৌধুরী বলেন, “জনগণের দুর্ভোগ কমানোই আমাদের দায়িত্ব। সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কারের ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL