Breaking News

চকরিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজ ছাত্রকে পিটিয়ে জখম

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজ ছাত্রকে পিটিয়ে জখম ছবি: NewsBangla.net
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজ ছাত্রকে পিটিয়ে জখম ছবি: NewsBangla.net

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজ ছাত্রকে পিটিয়ে জখম 

 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

 

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় চট্টগ্রাম সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজের এক ছাত্রকে পিটিয়ে মারাত্মক জখম করার খবর পাওয়া গেছে। 

সোমবার (১৯ অক্টোবর) রাতে কক্সবাজারের চকরিয়া পৌরসভার জনতা শপিং সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার শিকার ওই ছাত্রের নাম ফজলে আমিন তানসির (২১)। তিনি চট্টগ্রাম সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র এবং চকরিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড ফুলতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

আহত শিক্ষার্থীর পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে স্থানীয় কয়েকজন বখাটে তরুণ 'চকরিয়া কোরক বিদ্যাপীঠ' স্কুল ছাত্রীদের যাতায়াতের পথে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দিন বখাটেরা কয়েকজন ছাত্রীকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করে। বিষয়টি দেখতে পেয়ে ফজলে আমিন তানসির প্রতিবাদ জানান এবং বখাটেদের এমন আচরণ থেকে বিরত থাকতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা তাকে দেখে নেওয়ার হুমকি দেয়।

পরবর্তীতে সোমবার রাতে চকরিয়া পৌরসভার জনতা শপিং সেন্টারে পূর্ব থেকে ওত পেতে থাকা বখাটেরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তানসির এর ওপর আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা হলেন স্থানীয়,ফয়জুল কবির শুভ, ফাহিম জাহান বাবু, নকিবুল ইসলাম রাকিব, মুমিনুল ইসলাম ও সৌরভসহ আরও কয়েকজন। তারা তানসিরকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত ও জখম করে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হামলায় তিনি মাথা ও শরীরে গুরুতর আঘাতে প্রাপ্ত হন। 

হামলার শিকার আহত ছাত্র ফজলে আমিন তানসির বলেন, বখাটেরা মেয়েদের উত্যক্ত করত। তারা ছাত্রীদের উদ্দেশ্যে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করায় একজন সচেতন ছাত্র হিসেবে আমি এর প্রতিবাদ করি। তারা তখনই আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। পরবর্তীতে সোমবার রাতে চকরিয়া পৌরসভা জনতা শপিং সেন্টারে শুভ,বাবু,রকিব,মুবিন ও সৌরভসহ তাদের পুরো দলটা হঠাৎ আমার ওপর লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আমি শুধু মেয়েদের সম্মান বাঁচাতে চেয়েছিলাম, এটাই কি আমার অপরাধ। 

এই ঘটনায় আহত ছাত্র তানসির মা শাফিকা বেগম (৪০) বাদী হয়ে চকরিয়া থানায় একটি লিখিত এজাহার জমা দিয়েছেন। কান্নাজড়িত কণ্ঠে বাদিনী বলেন,আমার ছেলে কোনো অন্যায় করেনি। ও শুধু বখাটেদের ইভটিজিং করতে নিষেধ করেছিল। এই অপরাধে ওরা আমার বুক খালি করতে চেয়েছিল। যেভাবে জনতা শপিং সেন্টারের ভেতর আমার ছেলে তানসির কে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে,আমি তা সহ্য করতে পারছি না। আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী বখাটে শুভ,বাবু,রকিব,মুবিন,সৌরভসহ সব অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেয়া হবে। 
এই ঘটনার পর থেকে চকরিয়া এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বখাটেদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL