Breaking News

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিজের জায়গায় স্থাপনা নির্মাণ করতে পারছেন না বিএনপি নেতা!

Newsbangla.net
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিজের জায়গায় স্থাপনা নির্মাণ করতে পারছেন না বিএনপি নেতা! ছবি:
২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিজের জায়গায় স্থাপনা নির্মাণ করতে পারছেন না বিএনপি নেতা! ছবি:

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিজের জায়গায় স্থাপনা নির্মাণ করতে পারছেন না বিএনপি নেতা!

 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ঃ

 

কক্সবাজারের চকরিয়ায় একটি মামলাবাজ চক্রের দাবিকৃত ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নিজের ক্রয়কৃত এবং ভোগদখলীয় জায়গায় স্থাপনা নির্মাণ করতে পারছেন না বিএনপি নেতা ও সাবেক পৌরকাউন্সিলর নুরুল আমিন। যদিওবা এই জায়গার সপক্ষে একাধিক আদালতের রায়-ডিক্রি নুরুল আমিনদের পক্ষে রয়েছে।

 

এর পরও প্রভাবশালী ওই মামলাবাজ চক্রের সাজানো একের পর এক মামলায় জর্জরিত হয়ে এলাকাছাড়া হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে নুরুল আমিন ও তার ভাইসহ পরিবার সদস্যদের। এতে যে কোন সময় ওই জায়গা দখলে নেওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন।

 

গতকাল বুধবার দুপুরে নুরুল আমিন ও তার ভাই ফরিদুল আলম তাদের সপক্ষে একাধিক আদালতের রায়-ডিক্রি থাকার সমুদয় কাগজপত্র তুলে ধরে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন- পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাকারা মৌজার মৌলভীর চর গ্রামের বিএস-২৭২ ও ২৮৪ নম্বর দাগের মালিক ছাবেকুন্নাহারের কাছ থেকে ২০০৭ সালে প্রায় সাড়ে ১২ শতাংশ জমি ক্রয় করেন। এর পর সেই দলিলের বিপরীতে বিএস খতিয়ান সৃজনসহ সরকারি কাগজপত্র সম্পাদক করে ভোগদখলে রয়েছেন। পরবর্তীতে এই জায়গা নিয়ে প্রতিপক্ষ জসীম উদ্দিন একাধিক আদালতে ৩টি মামলা করেন। দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে এই মামলা চলার পর আদালত জায়গার ক্রেতা বিএনপি নেতা নুরুল আমিন ও তার ভাই ফরিদুল আলমের পক্ষেই রায়-ডিক্রি দেন। কিন্তু মামলার বাদী জসীম উদ্দিন মারা যাওয়ার পর তার তিন ছেলে আরমান, এমরান ও আবদুল হান্নান আদালতের সেই রায়-ডিক্রি অমান্য করে জায়গার মালিক নুরুল আমিনদের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন বিভিন্ন মাধ্যমে। সেই চাঁদা না দেওয়ায় সম্প্রতি আস্ত পরিকল্পিত ঘটনা সাজিয়ে মিথ্যা মামলা রুজু করা হয়। সেই মামলার পর এলাকাছাড়া হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার সুযোগে ক্রয়কৃত জায়গা যে কোন সময় দখলে নেওয়ার মহড়া দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছেন বিএনপি নেতা নুরুল আমিন ও তার ভাই ফরিদুল আলম।

 

ভুক্তভোগী নুরুল আমিন জানান- বিরোধীয় জায়গার বিষয়ে আদালতের চুড়ান্ত রায়-ডিক্রিতে নিষ্পত্তি হওয়ায় এবং তাদের সপক্ষে থাকায় অতি সম্প্রতি সেই জায়গায় স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু জায়গায় যখন কাজ শুরু করা হয় তখনই সদলবলে হামলে পড়ে মামলাবাজ ও চাঁদাবাজচক্র। এনিয়ে থানায় তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরী রুজু করা হলেও তাদের দাপটের কারণে অনেকটা অসহায় হয়ে বর্তমানে কাজ বন্ধ রাখতে হয়েছে তাদের। এমনকি পরিকল্পিতভাবে ঘটনা সাজিয়ে আদালতে একটি মিথ্যা মামলা রুজু করে তাদেরকে এলাকাছাড়া করার মতোই পরিস্থিতির সৃষ্টি করায় সেই জায়গা জবরদখলের আশঙ্কা দেখা দিয়েছে। তাই আইন-শৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের প্রতি তারা অনুরোধ জানিয়েছেন, মামলাবাজ ও চাঁদাবাজচক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের।

 

তবে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে জসীম উদ্দিনের ছেলেরা দাবি করেছেন- বিরোধীয় জায়গাটি তাদের বৈধ জায়গা। সেই বৈধ জায়গা অন্য কেউ গায়ের জোরে দখল করবে তা তারা হতে দেবে না।

 

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘পৌরসভার সাবেক কাউন্সিলর নুরুল আমিন ও তার প্রতিপক্ষদের মধ্যে বিরোধীয় জায়গা নিয়ে চলমান উত্তেজনা প্রশমনে পুলিশ সতর্ক রয়েছে। এই ঘটনায় নুরুল আমিনদের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরী করার পর তা একজন অফিসারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। কারো বিরুদ্ধে চাঁদা দাবি বা আইনবহির্ভুত কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা পেয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’ 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL