Breaking News

সাতকানিয়ায় ঘরে মিলল প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ

মোহাম্মদ উল্লাহ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সাতকানিয়ায় ঘরে মিলল প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ ছবি: NewsBangla.net
সাতকানিয়ায় ঘরে মিলল প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ ছবি: NewsBangla.net

সাতকানিয়ায় ঘরে মিলল প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ

 

-এরশাদ হোসাইন।। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।

 

চট্টগ্রামের সাতকানিয়ায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সী মাঝির পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদৌস নয়ন (২২) ওই এলাকার সৌদি প্রবাসী মনোয়ার হোসেনের স্ত্রী। তিনি এক বছর বয়সী এক ছেলে সন্তানের মা ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেন জানান, সকালে নয়ন তার শাশুড়ির সঙ্গে নাস্তা করেন। পরে তার শাশুড়ি বাড়ির পাশের কচুক্ষেতে লতি তুলতে গেলে কিছু সময় পর এক প্রতিবেশী তাকে জানান, তার নাতি অনেক কান্নাকাটি করছে।
খবর পেয়ে ঘরে ফিরে তিনি দেখতে পান, নয়ন সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছেন। 

পরে বিষয়টি স্থানীয়দের জানানো হয়।
তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL