Breaking News

চকরিয়া ও মাতামুহুরী বন্য কবলিত এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি বিতরণ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের

মোহাম্মদ উল্লাহ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চকরিয়া ও মাতামুহুরী বন্য কবলিত এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি বিতরণ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের ছবি: NewsBangla.net
চকরিয়া ও মাতামুহুরী বন্য কবলিত এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি বিতরণ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের ছবি: NewsBangla.net

নিজস্ব প্রতিবেদক।।

 

কক্সবাজার জেলায় চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের নিরাপদ পানির চাহিদা পূরণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে চকরিয়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে।

বন্যার কারণে বিশুদ্ধ পানির সংকটে পড়া পরিবারগুলোর মাঝে এ কার্যক্রমের আওতায় নিরাপদ খাবার পানি বিতরণ করা হয়। পাশাপাশি স্যানিটেশন সেবা নিশ্চিত করতেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

এ সময় সরেজমিনে উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ বড়ুয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইফতেখারুল আলম এবং উপ-সহকারী প্রকৌশলী মো. আল-আমিন বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বন্যাকবলিত এলাকায় সুপেয় পানির সংকট নিরসনে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে দুর্গত মানুষ নিরাপদ পানি পেয়ে পানিবাহিত রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকতে পারেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL