চকরিয়ায় তিন সাংবাদিককে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী বালুদুস্য নাজিম দুই দিনের রিমান্ডে
চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের উপর বর্বর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামী আলোচিত বালুদস্যু নাজিম উদ্দিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ হোসেনের আবেদনের প্রেক্ষিতে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ ফারহান সাদিক বুধবার (২২ জুলাই) মামলার শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বাদি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মিজবাহ উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। রিমান্ড শুনানীতে সাংবাদিকদের পক্ষে
আদালতের একাধিক সিনিয়র আইনজীবী অংশ নেন বলেও জানান তিনি। এর আগে বুধবার (২২ জুলাই) সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে চকরিয়া আদালতে হাজির করা হয় মামলার প্রধান আসামি নাজিম উদ্দিনকে। এদিন দুপুরে আদালতে
রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত : চলতি বছরের ২২ ফেব্রুয়ারি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইছাছড়ি এলাকায় পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের সচিত্র সংবাদ সংগ্রহ করতে গিয়ে বালুদস্যু নাজিম উদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনীর বর্বরোচিত হামলা শিকার হন চকরিয়ায় কর্মরত তিনজন সিনিয়র সাংবাদিক। এ ঘটনায় সাংবাদিকদের পক্ষ থেকে ১১ জনের নামে উল্লেখ করে চকরিয়া থানায় একটি মামলা দাযের করা হয়। ওই মামলার প্রধান আসামী ছিলেন সন্ত্রাসী ও বালুদস্যু নাজিম উদ্দিন।
ছবির ক্যাপশন:-চকরিয়ায় আলোচিত বালুদস্যু নাজিম উদ্দিন। (ছবি-সংগৃহিত)।