Breaking News

ইরান যুদ্ধ নিয়ে আপত্তি ট্রাম্পের ১.১৫ ট্রিলিয়ন ডলারে প্রতিরক্ষা বিল আটকে দিলো ডেমোক্রেটরা

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

মার্কিন সিনেটে ট্রাম্পের ১.১৫ ট্রিলিয়ন ডলারে প্রতিরক্ষা বিল আটকে দিয়েছে ডেমোক্রেট আইনপ্রণেতারা। ইরান যুদ্ধে মার্কিন বাহিনী পাঠানোর সিদ্ধান্তে কংগ্রেসে কোনো আলোচনা না করায় ডেমোক্রেটদের তীব্র প্রতিবাদের মুখে মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের বার্ষিক প্রতিরক্ষা নীতি বিলটি আটকে যায়। নিউ ইয়র্কের সিনেটর এবং সিনেটের ডেমোক্রেট দলীয় নেতা চাক শুমার সিনেটে এক ভাষণে ‘না’ ভোট দেয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ট্রাম্প কোনো অনুমোদন, নির্দিষ্ট কৌশল বা যুদ্ধ থেকে বের হওয়ার পথ ছাড়াই এই যুদ্ধ শুরু করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএসি) নামক এই বিলটির ওপর পদ্ধতিগত ভোটাভুটিতে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ‘না’ ভোটের চেয়ে বেশি (৫০-৪৬) হওয়া সত্ত্বেও, ১০০ সদস্যের সিনেটের উচ্চকক্ষে বিলটি এগিয়ে নেয়ার জন্য প্রয়োজনীয় ৬০টি ভোট পায়নি। ভোটাভুটিতে ২ দলের আইনপ্রণেতারা নিজ দলের প্রতি সমর্থন দিয়েছেন।সাউথ ডাকোটার রিপাবলিকান লিডার জন থুন বাদে সব রিপাবলিকান সদস্যই বিলের পক্ষে ভোট দেন। থুন মূলত বিলটি পুনর্বিবেচনার প্রস্তাব উত্থাপনের সুযোগ রাখার জন্য সিনেটের নিয়ম অনুযায়ী কৌশলগতভাবে ‘না’ ভোট দিয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে ইরানের সাথে যে যুদ্ধ শুরু হয়েছিল, এই বিশাল বাজেট অনুমোদন করা হলে তা ইরান যুদ্ধেরই একপ্রকার স্বীকৃতি হিসেবে গণ্য হবে বলে ডেমোক্রেটরা আশঙ্কা করছেন। এই ভোটাভুটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন ট্রাম্প প্রশাসন দ্বন্দ্ব আরও বাড়িয়ে দিয়েছে ইরানের সব বন্দরে নতুন করে নৌ-অবরোধ আরোপ করার ঘোষণা দিয়ে। একই সঙ্গে তারা নতুন দফায় হামলা শুরু করেছে। ডেমোক্রেটদের আপত্তির আরেকটি বড় কারণ হলো ট্রাম্প প্রশাসনের সামরিক ব্যয় বাড়িয়ে মোট ১.৫ ট্রিলিয়ন ডলার করার প্রচেষ্টা, যেখানে একই সময়ে মার্কিন নাগরিকদের জন্য বিভিন্ন সামাজিক কর্মসূচিগুলোর বাজেট কেটে ছোট করা হচ্ছে। প্রতিরক্ষা বিলে অনুমোদিত ১.১৫ ট্রিলিয়ন ডলার ছাড়াও, ট্রাম্প বাজেট রিকনসিলিয়েশন প্রক্রিয়ার অধীনে কংগ্রেসের কাছে আরও ৩৫০ বিলিয়ন ডলার চেয়েছেন, যা ডেমোক্রেটদের সমর্থন ছাড়াই পাস করা সম্ভব। সমর্থন চেয়ে দেয়া বক্তব্যে থুন ডেমোক্রেটদের বিরুদ্ধে নিরাপত্তার চেয়ে রাজনীতিকে প্রাধান্য দেয়ার অভিযোগ এনে বলেন, এই বিলটি আমাদের সামরিক বাহিনীকে আজকের জন্য প্রস্তুত এবং আগামীকালের জন্য উপযুক্ত রাখতে সাহায্য করবে। 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL