Breaking News

চকরিয়া ছোঁয়ালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা করেন মতোয়াল্লী মিজান

মোহাম্মদ উল্লাহ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চকরিয়া ছোঁয়ালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা করেন মতোয়াল্লী মিজান ছবি: NewsBangla.net
চকরিয়া ছোঁয়ালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা করেন মতোয়াল্লী মিজান ছবি: NewsBangla.net

চকরিয়া ছোঁয়ালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা করেন মতোয়াল্লী মিজান 

 

মনিরুল আমিন।।

 

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিলস্থ ছোঁয়ালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনার জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছেন মতোয়াল্লী মোঃ মিজানুর রহমান মিরু। 

শুক্রবার (১৫ মে) পবিত্র জুমার নামাজ শেষে উপস্থিত সাধারণ মুসল্লীদের সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করেন মসজিদের মোতোয়াল্লী মোঃ মিজানুর রহমান মিরু।

ঘোষিত কমিটিতে আনোয়ার হোসেন কে সভাপতি এবং এনাম হোছাইন কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। মসজিদ পরিচালনা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ১১ সদস্যের এই শক্তিশালী টিম গঠন করা হয়।

কমিটি ঘোষণার সময় মোতোয়াল্লী মোঃ মিজানুর রহমান মিরু বলেন,মসজিদের পবিত্রতা রক্ষা,উন্নয়ন কাজ ত্বরান্বিত করা এবং মুসল্লীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই সকলের মতামতের ভিত্তিতে এই স্বচ্ছ কমিটি গঠন করা হয়েছে। আশা করি,নবনির্বাচিত নেতৃবৃন্দ নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করবেন।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় জানান,মসজিদের আমানত রক্ষা এবং দ্বীনি কার্যক্রমের প্রসারে তারা সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে কাজ করে যাবেন। এ সময় তারা মসজিদের সার্বিক উন্নয়নে এলাকাবাসী ও মুসল্লীদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL