Breaking News

পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে  এসএসসি পরীক্ষার্থীর ধূমপান, ছবি ভাইরাল

Newsbangla.net
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে  এসএসসি পরীক্ষার্থীর ধূমপান, ছবি ভাইরাল ছবি:
পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে  এসএসসি পরীক্ষার্থীর ধূমপান, ছবি ভাইরাল ছবি:

পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে  এসএসসি পরীক্ষার্থীর ধূমপান,ছবি ভাইরাল

 

চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি 

 

কক্সবাজারের চকরিয়ায় এসএসসি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে এক শিক্ষার্থীর ধূমপানের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরীক্ষা কেন্দ্র চকরিয়া কোরক বিদ্যাপীঠ থেকে পরীক্ষা শেষে পৌর শহরের চিংড়ি চত্বরে এই দৃশ্য দেখা যায়। 

বৃহস্পতিবার (১৪ মে) বেলা দেড়টার দিকে এই দৃশ্য জনসাধারণের দৃষ্টিগোচর হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পরীক্ষার পর বহদ্দারকাটা স্কুলের কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের পোশাক পরিহিত অবস্থায় প্রকাশ্যে ধূমপান করে। এ সময় তাদের সঙ্গে সহপাঠীরাও উপস্থিত ছিল। তারা সকলে বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্র বলে জানা যায়।

শিক্ষাবিদ ও অভিভাবকদের মতে,বিদ্যালয়ের পোশাক পরে এমন আচরণ শুধু ব্যক্তিগত শৃঙ্খলার অভাবই নয়,শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তির সঙ্গেও সাংঘর্ষিক। তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে পারিবারিক মূল্যবোধ,নৈতিক শিক্ষা এবং সামাজিক দায়বদ্ধতা আরও জোরদার করা প্রয়োজন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন,কিশোরদের মধ্যে ধূমপানের প্রবণতা রোধে পরিবার,শিক্ষক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নিয়মিত কাউন্সিলিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছে।

বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ভিডিও বা ছবি এখনো দেখেনি জানিয়ে বিষয়টি এড়িয়ে যান। 

এ বিষয়ে চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন,প্রতিটি বিদ্যালয়ে নির্দেশনা দেয়া আছে নিয়মিত পাঠদানের পাশাপাশি ছাত্রদের কে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং নৈতিকতা শিক্ষা দেয়ার জন্য।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL