Breaking News

পেকুয়ায় প্রবাসী রহিমকে মানবপাচার চক্রের সদস্য দাবি করা সংবাদের প্রতিবাদ

Newsbangla.net
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পেকুয়ায় প্রবাসী রহিমকে মানবপাচার চক্রের সদস্য দাবি করা সংবাদের প্রতিবাদ ছবি: NewsBangla.net
পেকুয়ায় প্রবাসী রহিমকে মানবপাচার চক্রের সদস্য দাবি করা সংবাদের প্রতিবাদ ছবি: NewsBangla.net

পেকুয়ায় প্রবাসী রহিমকে মানবপাচার চক্রের সদস্য দাবি করা সংবাদের প্রতিবাদ

 

স্টাফ রিপোর্টার, পেকুয়া:

 

“মানবপাচারে হাবিব, আলম, রহিম-রুবেল, ট্রলারডুবিতে পেকুয়ায় বাড়ছে আতঙ্ক” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সংবাদে নিখোঁজ ভিক্টিম হিসেবে দাবি করা আতিকুর রহমান মানিক, রুহুল কাদের, মিজানুর রহমান এবং আব্দুরের পরিবার।
গত ১৮ এপ্রিল পৃথক ভিডিও বার্তায় তারা এ সংবাদের তীব্র প্রতিবাদ জানান।
মালয়েশিয়ায় ট্রলারে করে যাওয়া পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নতুন ঘোনা এলাকার মিজানুর রহমানের মা ফাতেমা বেগম, রুহুল কাদেরের মা নুরুন নাহার এবং আতিকুর রহমান মানিকের মা মনজুরা বেগম বলেন, তাদের সন্তানরা পরিবারের অজান্তে মালয়েশিয়ায় গেছেন এবং বর্তমানে সুস্থ আছেন।
তারা অভিযোগ করেন, কিছু ব্যক্তি তাদের বাড়িতে গিয়ে স্বামী বা পরিবারের সদস্যদের কাছ থেকে ভুল তথ্য নিয়ে তাদের সন্তানদের নিখোঁজ দাবি করে সাক্ষাৎকার নিয়েছে। এমনকি তাদের দিয়ে বলা হয়েছে যে, আব্দুর রহিম তাদের সন্তানদের মালয়েশিয়ায় নিয়েছেন—যা সম্পূর্ণ মিথ্যা।
তারা আরও বলেন, “আমাদের সন্তানদের আব্দুর রহিম মালয়েশিয়ায় নেয়নি। প্রায় দুই মাস আগে রহিম নিজেই মালয়েশিয়ায় গেছেন। তিনি কীভাবে আমাদের সন্তানদের সেখানে নেবেন?” এ ধরনের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
আব্দুর রহিমের পিতা হাফেজ বশির বলেন, “আমার ছেলে একজন সাধারণ ও আইন মেনে চলা মানুষ। তার বিরুদ্ধে আনা এ ধরনের গুরুতর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে তার সামাজিক সম্মান ও সুনাম ক্ষুণ্ন করা হয়েছে।”
তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছে দ্রুত এ ভ্রান্ত তথ্য সংশোধন ও প্রত্যাহারের দাবি জানান।
এদিকে, মালয়েশিয়া থেকে পাঠানো ভিডিও বার্তায় আব্দুর রহিম বলেন, “আমাকে মানবপাচার চক্রের সদস্য হিসেবে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি একজন সাধারণ, আইন মেনে চলা নাগরিক। কোনো যাচাই ছাড়া এমন অভিযোগ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও বলেন, “এই মিথ্যা প্রচারণা শুধু আমার ব্যক্তিগত সম্মানই ক্ষুণ্ন করেনি, বরং আমার পরিবারকেও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে।” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ভুল তথ্য সংশোধন ও প্রত্যাহারের দাবি জানান।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL