Breaking News

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি কক্সবাজার শাখা কমিটির অনুমোদন

মোহাম্মদ উল্লাহ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি কক্সবাজার শাখা কমিটির অনুমোদন ছবি: NewsBangla.net
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি কক্সবাজার শাখা কমিটির অনুমোদন ছবি: NewsBangla.net

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি কক্সবাজার শাখা কমিটির অনুমোদন 

 

জয়নাল আবেদীন, পেকুয়া:

 

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, কক্সবাজার জেলা শাখার নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। 
গত (০৮ এপ্রিল) সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী গৃহীত প্রস্তাবের আলোকে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি মো: আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ০৩ বছরের এ কমিটি ঘোষণা করা হয়। 
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পলাংখালী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্ত শিহাব উদ্দিন, ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন টইটং ইউনিয়নের জনাব মো. আবদুল আলীম।
 সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফতেখাঁরকুল ইউনিয়নের  নিরোবরণ পাল। সহ-সভাপতি হয়েছেন মাতারবাড়ী ইউনিয়নের মো. শাহজাহান।
এছাড়া । যুগ্ম সাধারণ সম্পাদক (১) হিসেবে রয়েছেন হোয়াইক্যং ইউনিয়নের  নুরুল হুদা এবং যুগ্ম সাধারণ সম্পাদক (২) হিসেবে কুতুবজোম ইউনিয়নের মোহাম্মদ রশিদ দায়িত্ব পালন করবেন।
দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মগনামা ইউনিয়নের জনাব মো. আবদুর রাজ্জাক।  সাংগঠনিক সম্পাদক হয়েছেন খুটাখালী ইউনিয়নের মোহাম্মদ সালাহ উদ্দিন কাদের, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ভারুয়াখালী ইউনিয়নের  সরওয়ার কামাল। অর্থ সম্পাদক হয়েছেন ঝিলংজা ইউনিয়নের এনামুল হক এবং প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইসলামপুর  ইউনিয়নের  শুভ দে।
সমিতির নেতৃবৃন্দ জানান, নতুন এই কমিটি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা এবং সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL