Breaking News

খুটাখালীতে অবৈধভাবে বালু উত্তোলন,  ধংস হচ্ছে পরিবেশ

মোহাম্মদ উল্লাহ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুটাখালীতে অবৈধভাবে বালু উত্তোলন,  ধংস হচ্ছে পরিবেশ ছবি: NewsBangla.net
খুটাখালীতে অবৈধভাবে বালু উত্তোলন,  ধংস হচ্ছে পরিবেশ ছবি: NewsBangla.net

খুটাখালীতে অবৈধভাবে বালু উত্তোলন,  ধংস হচ্ছে পরিবেশ 

চকরিয়া  (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় দীর্ঘদিন ধরেই অব্যাহত রয়েছে অবৈধভাবে বালু উত্তোলন।
অভিযোগ উঠেছে, স্থানীয়  জাহেদের নেতৃত্বে একটি সংঘবদ্ধ বালু সিন্ডিকেট গড়ে উঠেছে। এই চক্রটি দিনরাত ছড়াখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে।
পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি  নদীভাঙনসহ নানা ঝুঁকি বাড়ছে।
এলাকাবাসীর দাবি, দিনের পাশাপাশি রাতেও চলে বালু উত্তোলনের এই মহোৎসব। সাধারণ মানুষ প্রতিবাদ করলে নানা ধরনের ভয়ভীতি ও মারধরের হুমকি দেয়া হয়। 
দিনরাত প্রাকাশ্যে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি করেছেন স্থানীয়রা। প্রশ্ন উঠেছে তাহলে কি প্রশাসনকে ম্যানেজ করে এসব অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে । 
এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। তারা বলেছেন, অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে পরিবেশ ও জনজীবনের ওপর ভয়াবহ প্রভাব পড়বে।
অবৈধ বালু উত্তোলন বিষয়ে চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) রূপায়ন দেবের কাছে জানতে চাইলে তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া  হবে। 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL