Breaking News

শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ

muhammad ullah
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

এইচএসসি শিক্ষার্থীদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের জন্য জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকে আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলতে চাইনি। যদি কেউ আহত হয়ে থাকেন আমি সিম্পলি দুঃখ প্রকাশ করছি। একইসঙ্গে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এদিন প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।শিক্ষামন্ত্রী বলেন, সংসদ ভবনের দিকে ছাত্ররা আসছে পরীক্ষা পেছানোর দাবিতে। গতকাল পদার্থ দ্বিতীয়পত্র পরীক্ষা হয়েছে। এ ছাড়া হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা হয়েছে। পরীক্ষার সময় বৃষ্টি ছিল। অনেকে ভিজেছে, অনেকে সঠিকভাবে পরীক্ষা দিতে পারেনি। আমরা যদিও সব সময় মনিটরিংয়ে ছিলাম। শিক্ষার্থীদের দাবি এসেছে পরীক্ষা পেছানোর জন্য। ইতিমধ্যেই চট্টগ্রামের পরীক্ষা বন্ধ করে দিয়েছি।

আমাদের পুনরায় পরীক্ষা নিতেই হবে।’ পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের সমালোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একটি ফোনালাপের ভিডিও।রাজধানীর সিটি কলেজের এক পরীক্ষার্থীর অভিভাবক মন্ত্রীকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে মেয়ের সঙ্গে কথা বলার ব্যবস্থা করেন। সেই কথোপকথন অন্য একটি মোবাইল ফোনে ধারণ করা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পরীক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘এগুলো তো ফার্মের মুরগি। একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসে।’

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL