Breaking News

পেকুয়ায় শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত, বন্যাদুর্গতদের জন্য বিশেষ দোয়া

মোহাম্মদ উল্লাহ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পেকুয়ায় শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত, বন্যাদুর্গতদের জন্য বিশেষ দোয়া ছবি: NewsBangla.net
পেকুয়ায় শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত, বন্যাদুর্গতদের জন্য বিশেষ দোয়া ছবি: NewsBangla.net

পেকুয়ায় শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত, বন্যাদুর্গতদের জন্য বিশেষ দোয়া

 

জয়নাল আবেদীন, পেকুয়া:

 

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পবিত্র শোহাদায়ে কারবালা উদযাপন পরিষদের উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল, মরহুম মুফতি মাওলানা মুজিবুর রহমান চিশতি (রহ.)-এর স্মরণসভা এবং বন্যাদুর্গত মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কারবালার শহীদদের স্মরণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসা এবং বন্যায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেকুয়া পবিত্র শোহাদায়ে কারবালা উদযাপন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মো. শাহাদাত হোসাইন আলকাদেরী।

আলোচনায় বক্তব্য দেন বিশিষ্ট আলেমে দ্বীন ওস্তাদুল উলামা মাওলানা মো. ছৈয়দুল হক, পেকুয়া পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. ইউনুস কাদেরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা হেলাল উদ্দিন এম নোমান এবং চট্টগ্রাম সিমেন্ট ক্রসিং কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা রবিউল হাসান কাদেরী।

এছাড়া উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মো. জাকের হোসাইন, গাউসিয়া কমিটি রাজাখালী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ফোরকান উদ্দিন কাদেরী, সোনালী বাজার ইউনিটের সভাপতি মো. নুরুল আজিম, যুবসেনা পেকুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোরশেদুল আলম, মাওলানা মোকাদ্দেস আলী নিজামী, মাওলানা মহিবুল্লাহসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আলী আজম।

অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, খতমে গাউসিয়া, আলোচনা সভা, মিলাদ, কিয়াম এবং আখেরি মোনাজাত। শেষে মরহুম মুফতি মাওলানা মুজিবুর রহমান চিশতি (রহ.)-এর রুহের মাগফিরাত এবং বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘব ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL