ফরেস্ট রেঞ্জার্স অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম অঞ্চলের কমিটি গঠন
বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহরাজ উদ্দীন ও সাধারণ সম্পাদক হয়েছেন সিফাত আল রাব্বানী।
বুধবার সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. সুমন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবং চট্টগ্রাম অঞ্চলের আহ্বায়ক কমিটির সুপারিশের ভিত্তিতে আগামী দুই বছরের (২০২৬–২০২৮) জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে নবগঠিত কমিটিকে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক রিয়াদুর রহমান ভূইয়া, কোষাধ্যক্ষ জাকারিয়া ফেরদৌস এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবির হাসান।
এর আগে, গত ১০ মার্চ চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল ও বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।