Breaking News

চকরিয়ায় অপহৃত উদ্ধার অপহরণকারী আটক

মোহাম্মদ উল্লাহ, সম্পাদক ও প্রকাশক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি।

 

কক্সবাজারের চকরিয়ায় অপহৃত এক কিশোরকে ৪৮ ঘন্টার পর উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে। গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহ কাটা এলাকা থেকে অপহৃত কিশোর পারভেজ হোসেন (১৭)  বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
অপহৃত মো. পারভেজ হোসেন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা এলাকার মনজুর আলমের ছেলে।
পারভেজের বাবা মঞ্জুর আলম জানান, তার ছেলে পারভেজ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ একটি দোকানে চাকরি করতেন। দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে দুষ্কৃতিকারীরা অপহরণ করে নিয়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, একটি সঙ্ঘবদ্ধ চক্র পারভেজকে অপহরণ করে নিয়ে যায়। টানা ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে রাত ১১টার দিকে ডুলাহাজারার গহীন পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে এবং অপহরণকারী দলের একজনকে আটক করতে সক্ষম হই।
অভিযানের এক পর্যায়ে কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা এলাকার গহীন পাহাড়ি এলাকায় টানা ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে অপহরণের সঙ্গে জড়িত নুরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ৯ মার্চ রাত আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার আজিজনগর রাস্তার মাথা এলাকা থেকে পারভেজ হোসেন (১৭) নামে এক কিশোরকে অপহরণ করে দুর্বৃত্তরা।
তিনি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকা থেকে নিজ বাড়ি চকরিয়ার উত্তর হারবাংয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে অপহরণের শিকার হন। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, অপহরণে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত