Breaking News

চকরিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

মোহাম্মদ উল্লাহ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চকরিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২ ছবি: NewsBangla.net
চকরিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২ ছবি: NewsBangla.net

চকরিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

 

চকরিয়া প্রতিনিধি

 

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধ চক্রের ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও চকরিয়া পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করে। রবিবার বিকেলে গ্রেপ্তারকৃত এসব আসামিদেরকে
আদালতের কাছে সোপর্দ করে পুলিশ। চকরিয়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। চকরিয়া থানা পুলিশ সূত্র জানায়, উপজেলার আওতাধীন বিভিন্ন এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার সংক্রান্তে পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময়
পুলিশ জিআর মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ২জন, সিআর মামলার চার মাসের সাজাপ্রাপ্ত আসামি ২জন, জিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামি ৩জন ও সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামি
৫জনসহ সর্বমোট ১২জন আসামিকে গ্রেপ্তার করে। চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত ১২ জন আসমিকে রবিবার বিকেলে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
আদালতের কাছে সোপর্দ করা হয়। তিনি আরও বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের এ বিশেষ অভিযান চলমান থাকবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL