Breaking News

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

মোহাম্মদ উল্লাহ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ছবি: NewsBangla.net
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ছবি: NewsBangla.net

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

 

হামের উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে এই শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫০৪টি শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে  ৯০টি শিশুর। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫৯৪টি শিশু মারা গেছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL