Breaking News

চকরিয়ায় দুর্ধর্ষ ডাকাত সর্দার ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার

মোহাম্মদ উল্লাহ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চকরিয়ায় দুর্ধর্ষ ডাকাত সর্দার ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার ছবি:
চকরিয়ায় দুর্ধর্ষ ডাকাত সর্দার ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার ছবি:

চকরিয়ায় দুর্ধর্ষ ডাকাত সর্দার ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার

 

।।মোহাম্মদ উল্লাহ।।

 

কক্সবাজার জেলা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে চকরিয়ার কুখ্যাত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার, একাধিক হত্যা, অপহরণ ও ডাকাতি মামলার আসামি তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতকে (৩৪) গ্রেফতার করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে চকরিয়া থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান প্রেস কনফারেন্স মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এরই আগে গতকাল বুধবার ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের রসুলাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছেন পুলিশ।
২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান প্রেস কনফারেন্স করে জানান,  চকরিয়া থানা পুলিশ, রামু থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। তিনি আরো বলেন, যে সকল চাঞ্চল্যকর মামলায় ডাকাত তৌহিদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে- ১২ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি উত্তরপাড়ায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ১৭ ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন, মোটর সাইকেলসহ অন্যান্য মালামাল লুণ্ঠনের অভিযোগ রয়েছে।
এ ঘটনায় চকরিয়া থানার মামলা (নং-৩১, তারিখ-২৫/১১/২০২৬) রুজু করা হয়েছে। একই তারিখ ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় নগদ ৩ লক্ষ ৫ হাজার টাকা, আনুমানিক ১৩ ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন লুণ্ঠনের অভিযোগ রয়েছে।
 এ ঘটনায় চকরিয়া থানার মামলা (নং-১৩, তারিখ-১৩/১১/২০২৬) রুজু করা হয়। এছাড়া ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর মাতামুহুরী সেতু এলাকায় গিয়াস উদ্দিনকে অপহরণ ও হত্যার ঘটনায় দায়েরকৃত চকরিয়া থানার মামলার  (নং-০১, তারিখ- ০১/১০/২০২৫) এজাহারনামীয় প্রধান আসামি তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাত।
গ্রেফতারের সময় যা উদ্ধার ও জব্দ করা হয়েছে: ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেল, ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি ইয়ামাহা এফজেডএস-এফআই ভি৩ মোটরসাইকেল ও বিদেশি ইমিটেশনের গোল্ডেন কালারের তিনটি চেইনসহ অন্যান্য ইমিটেশনের মালামাল।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, তৌহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিল। তার নেতৃত্বে প্রায় ৪০-৫০ জনের একটি ডাকাত বাহিনী সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে। 
তার বিরুদ্ধে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবান জেলার বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, অপহরণ, ছিনতাই, চুরি, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ২৫টিরও অধিক মামলা রয়েছে। 
এছাড়া চকরিয়া থানায় তার বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল।
ওসি আরও জানান, অপরাধলব্ধ অর্থ দিয়ে চকরিয়ার কাকারা ইউনিয়নের উত্তর লোটনী এবং বান্দরবানের লামা থানাধীন ফাইতং এলাকায় বাড়ি ও অন্যান্য সম্পদ গড়ে তোলার তথ্য পাওয়া গেছে। তার সহযোগী, অপরাধলব্ধ সম্পদের উৎস ও প্রকৃত মালিকানা শনাক্ত করতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL