Breaking News

মাতামুহুরী উপজেলায় শিশুকে বলাৎকারের পর ডোবায় চুবিয়ে হত্যা, দুইদিন পর মিলল মরদেহ

মোহাম্মদ উল্লাহ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নবগঠিত মাতামুহুরী উপজেলায় শিশুকে বলাৎকারের পর ডোবায় চুবিয়ে হত্যা, দুইদিন পর মিলল মরদেহ ছবি: NewsBangla.net
নবগঠিত মাতামুহুরী উপজেলায় শিশুকে বলাৎকারের পর ডোবায় চুবিয়ে হত্যা, দুইদিন পর মিলল মরদেহ ছবি: NewsBangla.net

নবগঠিত মাতামুহুরী উপজেলায় শিশুকে বলাৎকারের পর ডোবায় চুবিয়ে হত্যা, দুইদিন পর মিলল মরদেহ

।।মোহাম্মদ উল্লাহ।।

কক্সবাজারের নবগঠিত  মাতামুহুরী উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নে ওয়াহিদুল ইসলাম  (৭) নামে এক শিশুকে বলাৎকার করে ডোবায় চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  এ ঘটনায়  সম্পৃক্ততার অভিযোগগে তিন যুবককে স্থানীয় লোকজনের সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ফজুমিয়াজির চর একটি ডোবা খাল থেকে ওয়াহিদুলের মরদেহ উদ্ধার করা হয়।  ওয়াহিদুল ইসলাম ৫ নম্বর ওয়ার্ড এলাকার তৌহিদুল ইসলামের ছেলে। স্থানীয়  লোকজন সূত্রে জানা যায়, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া এলাকার দিন যু্বক মিলে ওয়াহিদুল ইসলামকে রবিবার বিকালে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে তিনজন মিলে বলাৎকার করে। পরে ঘটনা ফাঁস হওয়ার ভয়ে শিশুটিকে পানিতে চুবিয়ে হত্যা করে।

 লাশ গোপন করতে ডোবার কচুরিপানার  নিচে লুকিয়ে রাখে।  

এলাকাবাসী আরো জানায়, তিনজনের মধ্যে একজন খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘটনার বিষয়েটি সে জানার কথা বলে। পরে তাকে ফুসলিয়ে ঘটনার বিস্তারিত জানতে পারে স্থানীয় লোকজন।  তার কথা সূত্র ধরে লাশ উদ্ধার ও অপর দুই সহযোগীকে সনাক্ত করে পাকডাও করা হয়। 

পরে থানা পুলিশকে  খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার  ও হত্যায় জড়িত তিনজনকে গ্রেফতার করে। তবে তাৎক্ষণিক আটক তিনজনের নাম ঠিকানা পাওয়া যায়নি। চকরিয়া  থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, রবিবার ওই শিশুটি নিখোঁজ হয়। মঙ্গলবার সকাল একটি ডোবা খালে কচুরিপানার ভিতরে স্থানীয় লোকজন শিশু ওয়াহিদুল ইসলামের মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেন।

 এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এদিকে ছোট শিশুকে অপহরণ করে  হত্যার ঘটনায় পুরো এলাকার মানুষ স্তব্ধ হয়ে পড়েছে। 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL