চিরিঙ্গা হাইওয়ে থানা কম্পাউন্ডে ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ উদ্বোধন করেন হাইওয়ে পুলিশ সুপার
জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়ন এর পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. শাহিনুর আলম খান রবিবার (১৪জুন) সকালে চিরিংগা হাইওয়ে থানা কম্পাউন্ডে ফলদ ও ঔষধি গাছের চারা রোপন উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিনসহ থানার অন্যান্য অফিসার ফোর্স।তিনি তার আওতাধীন সকল থানা কম্পাউন্ডে ফলজ ও ঔষধি গাছের তারা লাগানোর জন্য সকলকে নির্দেশ প্রদান করে।
তিনি আরো বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা, জীবনের জন্য অপরিহার্য অক্সিজেন, ভিটামিন ও ভেষজঔষধ এর প্রাকৃতিক ভান্ডার গাছ। তাই আমাদের সকলের উচিত প্রতি বছর বর্ষা মৌসুমে খালি জায়গায়,বাড়ির আঙ্গিনায় বেশি বেশি গাছ লাগানো। তিনি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন।
চিরিংগা হাইওয়ে থানাসহ কুমিল্লা রিজিয়নের সকল থানায় তিনি গাছের চারা উপহার দেন এবং কুমিল্লা রিজিয়নের সকল থানা ও অফিস কম্পাউন্ডে এই মৌসুমে ৫ হাজার ফলদ ও ঔষধি গাছের চারা লাগানো হবে বলে তিনি জানান।