Breaking News

চকরিয়ায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় মাদ্রাসার ছাত্রী নিহত

মোহাম্মদ উল্লাহ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চকরিয়ায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় মাদ্রাসার ছাত্রী নিহত ছবি: NewsBangla.net
চকরিয়ায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় মাদ্রাসার ছাত্রী নিহত ছবি: NewsBangla.net

চকরিয়ায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় মাদ্রাসার ছাত্রী নিহত

 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

 

চকরিয়ায় পৌরসভার ৫নং ওয়ার্ডের কাহারিয়াঘোনা-করাইয়াঘোনা এলাকায় সড়কে ইজিবাইক থেকে ছিটকে পড়ে সিমেন্ট বোঝাই ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসার ৬ষ্ট শ্রেণী ছাত্রী তানহা মনি (১১) নিহত হয়। ২২আগাষ্ট শনিবার সকালে এ দূর্ঘটনা ঘটে।
নিহত তানহা মনি (১১) চকরিয়া বালিকা বিদ্যালয়ের মাওলানা জাফর আলমের মেয়ে ও চকরিয়া বালিকা মাদ্রাসার ৬ষ্ট শ্রেণী শিক্ষার্থী। 
চকরিয়া পৌরসভার সাবেক মেয়র স্থানীয় বাসিন্দা আলমগীর চৌধুরী জানান, মাদ্রাসার ছাত্রী তানহা মনি ইজিবাইক নিয়ে মগবাজার মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পথে  কাহারিয়াঘোনা-করাইয়াঘোনা চলাচলের সড়কে উল্টে গেলে সিমেন্ট বুঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান জানান, ঘটনাস্থল থেকে সিমেন্ট বোঝাই ট্রাকটি  জব্দ করে থানায় নিয়ে আনা হয়েছে।  ইজিবাইক ও ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে।  আটকের চেষ্টা চলছে।
মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

 

​​​

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL