Breaking News

উত্তর বরইতলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এডভোকেট মঈনুল আমিন

মোহাম্মদ উল্লাহ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

উত্তর বরইতলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এডভোকেট মঈনুল আমিন  

 

চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি 

কক্সবাজারের চকরিয়ার উত্তর বরইতলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনায় গঠিত এডহক কমিটির সভাপতি হলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ,সমাজসেবক এডভোকেট মঈনুল আমিন।   

সংগঠক ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত এডভোকেট মঈনুল আমিন। শিক্ষা প্রশাসনে অভিজ্ঞ ও সংগঠক হিসেবে পরিচিত এই নেতার হাতে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা সংশ্লিষ্টদের।

বরইতলী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মঈনুল আমিন বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মোহাম্মদ আমিন এর মেজ সন্তান ও দৈনিক কালবেলা পত্রিকার চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি মনিরুল আমিন এর ছোটভাই।  


চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড গতকাল রবিবার (১৪ জুন) জারি করা এক স্মারকে বিদ্যালয়টির এডহক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে।

স্মারকে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এডভোকেট মঈনুল আমিন। পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। শিক্ষক প্রতিনিধি সদস্য সুমিত্রা দাশ,অভিভাবক প্রতিনিধি সদস্য মঈনুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। 

এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর এডভোকেট মঈনুল আমিন বলেন,অত্র  বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। এই দায়িত্ব যেমন আমার জন্য সম্মানের,তেমনি বিশাল দায়িত্বও। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
Muhammad ullah/newsbangla 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL