Breaking News

২৪ ঘণ্টায় হামের উপসর্গে নতুন ১১৭৭ শিশু আক্রান্ত

মোহাম্মদ উল্লাহ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
২৪ ঘণ্টায় হামের উপসর্গে নতুন ১১৭৭ শিশু আক্রান্ত ছবি: NewsBangla.net
২৪ ঘণ্টায় হামের উপসর্গে নতুন ১১৭৭ শিশু আক্রান্ত ছবি: NewsBangla.net

প্রতিদিনই হাম উপসর্গের আক্রান্ত রোগী ও মৃত্যু বেড়েই চলছে। দেশে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও ৪ শিশু মারা গেছে। গত ২৭ দিনে সন্দেহজনক হাম রোগে মারা গেছে ১৪৭ জন। এছাড়া নতুন করে হাম আক্রান্ত হয়েছেন ১১৭৭ জন এবং এ পর্যন্ত সন্দেহজনক মোট রোগীর সংখ্যা ১৩ হাজার ৪৯৭ জন ।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য পাওয়া গেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, হামের প্রাদুর্ভাবের মধ্যে ২৪ ঘণ্টায় ১১৭৭ জন আক্রান্ত। নিশ্চিত শনাক্ত ১৬৮ জন। সন্দেহজনক হামে মারা গেছেন ৪ জন।
গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম শনাক্ত হয়েছেন ২ হাজার ৪০৯ জন এবং সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি ৮ হাজার ৯১০ জন। এ পর্যন্ত সন্দেহজনক হামে ১৪৭ জন মারা গেছেন। নিশ্চিত মৃত্যু হয়েছে ২৩ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেছে ৬ হাজার ৬০৯ জন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL