Breaking News

চকরিয়ার চিংড়িজোনে অভিযান চালিয়ে ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ

মোহাম্মদ উল্লাহ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চকরিয়ার চিংড়িজোনে অভিযান চালিয়ে ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ ছবি: NewsBangla.net
চকরিয়ার চিংড়িজোনে অভিযান চালিয়ে ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ ছবি: NewsBangla.net

চকরিয়ার চিংড়িজোনে অভিযান চালিয়ে ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ

 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

 

কক্সবাজারের চকরিয়ার চিংড়িজোনে অভিযান চালিয়ে ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর হতে বৃহস্পতিবার সকাল দশটা পর্যন্ত তাদের গ্রেফতার করে। গ্রেফতারৃকতদের আদালতের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে এ অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন চকরিয়া থানার ভ্রারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন।  
তিনি জানান, চিংড়ি ঘের কেন্দ্রিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে চকরিয়া থানা পুলিশের আভিযানিক টিম বিশেষ নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।
গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণে রাখে। 
এরই ধারাবাহিকতায় পরিকল্পিত ও সমন্বিত অভিযানের মাধ্যমে চকরিয়া থানাধীন বিভিন্ন মাছের প্রজেক্ট এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়। 
উক্ত অভিযানে আসামীদের গ্রেফতার করা হয়েছে।
 গ্রেফকৃতরা হল—সাইফুল ইসলাম প্রকাশ পুতিয়া (৪৫), রমজান আলী (৩৫), নাসির উদ্দিন (৬০) ছোটন মাহমুদ (২৮) ও জমির উদ্দিন বাবুল (৪২)।
গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চিংড়ি ঘের কেন্দ্রিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। উপরোক্ত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL