Breaking News

অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতের অভিযান

মোহাম্মদ উল্লাহ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ছবির ক্যাপশন :: পূর্ববড়ভেওলা ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের দায়ে সেলু মেশিন ও পাইপ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। ছবি: NewsBangla.net
ছবির ক্যাপশন :: পূর্ববড়ভেওলা ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের দায়ে সেলু মেশিন ও পাইপ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। ছবি: NewsBangla.net

অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতের অভিযান

 

স্টাফ রিপোর্টার, চকরিয়া ::

 

চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এরইমধ্যে অভিযান চালিয়ে কয়েকটি সেলু মেশিন ও বিপুল পরিমান বালু উত্তোলনের যন্ত্রপাতি ও পাইপ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পূর্ববড়ভেওলা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

এদিকে চকরিয়া পৌরশহরে সোসাইটি জা‌মে মস‌জি‌দের সামনের রাস্তায় সিএনজি গাড়ি যানজট সৃষ্টি করে যাত্রী উঠানামা করার দায়ে লাইনম্যান ইসমাইল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী ক‌মিশনার (ভু‌মি) শফিউল আলম জানান, উপজেলার বিভিন্ন এলাকায় নদী ও ছড়াখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন বালুদস্যুরা। বালুদস্যুদের বিভিন্নভাবে নিষেধ করার পরও তারা বালু উত্তোলন অব্যাহত রেখেছেন।

পূর্ববড়ভেওলায় বালু উত্তোলনের সেলু মেশিন ও বিপুল পরিমান পাইপ জব্দ করা হয়েছে। তাদেরকে ভবিষ্যতে এসব কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, পূর্ববড় ভেওলা ইউনিয়ন ভু‌মি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনছুর ও পেশকার সৈকত রুদ্র। 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL