Breaking News

চকরিয়া থানার পুলিশের অভিযান ইয়াবাসহ গাড়ি জব্দ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চকরিয়া থানার পুলিশের অভিযান ইয়াবাসহ গাড়ি জব্দ ছবি: NewsBangla.net
চকরিয়া থানার পুলিশের অভিযান ইয়াবাসহ গাড়ি জব্দ ছবি: NewsBangla.net

চকরিয়া  পুলিশের বিশেষ অভিযানে একটি মিনি ট্রাক থেকে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) ভোরে দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া পেকুয়ার সার্কেল)-এর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। 
এ ঘটনায় মো. এহসান (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক এহসান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতঘর নয়াপাড়া (৮ নম্বর ওয়ার্ড) এলাকার মো. রফিক আহম্মদের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিনি ট্রাকে তল্লাশি করে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ এবং একজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL