প্রকাশ :: ... | ... | ...

কক্সবাজার চট্টগ্রামে মহাসড়কে চকরিয়ায দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১ শিশু নিহত, আহত ২০


সংযুক্ত ছবি

কক্সবাজার চট্টগ্রামে মহাসড়কে চকরিয়ায দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১ শিশু নিহত, আহত ২০ | ছবি: Newsbangla

কক্সবাজার চট্টগ্রামে মহাসড়কে চকরিয়ায দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১ শিশু নিহত, আহত ২০ চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চকরিয়ার খুটাখালী কচ্ছপিয়া এলাকায় এভারগ্রিন পরিবহন ও চকরিয়া সার্ভিস বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (৮ জুন) সাড়ে ৪ টার সময় এ দুর্ঘটনা ঘটে। তৎক্ষানিক নিহত শিশুর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকা জনক বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে থানা ওসি মাহবুবুর রহমান।