প্রকাশ :: ... | ... | ...

মাতামুহুরীতে দুর্ধর্ষ ডাকাতি, এলোপাতাড়ি ডাকাতের দায়ের কোপে গুরুত্বর আহত আহত-১


সংযুক্ত ছবি

মাতামুহুরীতে দুর্ধর্ষ ডাকাতি, এলোপাতাড়ি ডাকাতের দায়ের কোপে গুরুত্বর আহত আহত-১ | ছবি: NewsBangla.net

মাতামুহুরীতে দুর্ধর্ষ ডাকাতি, এলোপাতাড়ি ডাকাতের দায়ের কোপে গুরুত্বর আহত আহত-১ চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি।। কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার সাহারবিল ইউনিয়নের কাজলী বাপেরচর এলাকায় এক মাদ্রাসা সুপারের বাড়িতে রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের এলোপাতাড়ি দায়ের কোপে দিদারুল হক (২৪) নামের একজন গুরুত্বর আহত হয়েছে। বুধবার (১ জুলাই)রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতদল স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় তাদের বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন বাড়ীর মালিক মাওলানা আবদুল মোমেন হেলালীর ছেলে দিদারুল হক (২৪)। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাড়ির মালিক মাওলানা আবদুল মোমেন হেলালী ঢেমুশিয়া মোহছেনিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট। পরিবার সুত্রে জানাযায়, গভীর রাতে একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে। ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় দিদার নামের এক ডাকাতকে আটকানোর চেষ্টা করলে অন্য সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মাদ্রাসার সুপার মেয়ে জানান, ১০ লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। ডাকাতি বিষয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।