প্রকাশ :: ... | ... | ...

৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর


সংযুক্ত ছবি

প্রশাসনে রদবদলের মধ্যে একদিনে ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার জারি করা পৃথক পাঁচ প্রজ্ঞাপনে তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরের পাঠানো হয়। তারা হলেন-আবু হাসান মুহাম্মদ তারিক, আবদুল আলীম মাহমুদ, মাসুদুর রহমান ভূঞা, নৌ পুলিশের অতিরিক্ত আইজি কুসুম দেওয়ান, সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল তওফিক মাহবুব চৌধুরী। তাদের মধ্যে আবু হাসান মুহাম্মদ তারিক ও আবদুল আলীম মাহমুদ ওএসডি ছিলেন। আর মাসুদুর রহমান ভূঞা পুলিশ সদর দপ্তরের টিআর (ট্রেইনিং রিজার্ভ) পদে কর্মরত ছিলেন। সুত্র : দৈনিক মানবজমিন