চকরিয়ায় সড়ক দূর্ঘটায় দুই মোটর সাইকেল আরোহী নিহত,আহত -১ | ছবি: NewsBangla.net
চকরিয়ায় সড়ক দূর্ঘটায় দুই মোটর সাইকেল আরোহী নিহত,আহত -১ ।।মোহাম্মদ উল্লাহ।। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজের পাড়া এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ২জন নিহত হয়েছে। রবিবার শেখ হাসিনা বানৌজা পেকুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, হারবাং মোহাজেরপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ মাহবুব (২৭) ও মৃত কামাল হোছাইনের ছেলে মোহাম্মদ রাসেল (২৩)। ২জনই মোটরসাইকেল আরোহী ছিলেন। এসময় দুর্ঘটনায় মোহাম্মদ শাহেদ (২৪) নামের আরও ১জন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা বলেন, মোহাম্মদ মাহবুব মোটরসাইকেল চালিয়ে গ্রামীণ একটি সড়ক থেকে শেখ হাসিনা বানৌজা পেকুয়া সড়কে উঠতেই মাইক্রোবাসটির সঙ্গে সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি বরইতলী রাস্তার মাথা থেকে পেকুয়ার দিকে যাচ্ছিল। দুর্ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় অন্য দুজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন। হাসপাতালে রাসেলের মৃত্যু হয়। আহত শাহেদকে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহীদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত দুজনই একই এলাকার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন "দৈনিক মানবজমিনকে" বলেন, লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। নিহতদের পরিবারের লোকজন আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হবে।