প্রকাশ :: ... | ... | ...

চকরিয়ায় ভারী বর্ষণে পাহাড় ধস, দুই শিশু মৃত্যু


সংযুক্ত ছবি

চকরিয়ায় ভারী বর্ষণে পাহাড় ধস, দুই শিশু মৃত্যু | ছবি: NewsBangla.net

চকরিয়ায় ভারী বর্ষণে পাহাড় ধস, দুই শিশু মৃত্যু নিজস্ব প্রতিবেদক।। টানা পাঁচ দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে মাটির নিচে চাপা পড়ে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাদের মা গুরুতর আহত হয়েছেন, তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের মছনিয়া কাটার ডেবলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে,গত পাঁচ দিনের টানা চকরিয়াসহ পুরো কক্সবাজার জেলায় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাত হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে ভোর রাতের দিকে মছনিয়া কাটা এলাকায় একটি পাহাড়ের বিশাল অংশ পাদদেশে থাকা একটি বসতঘরের ওপর ধসে পড়ে।ঘটনার সময় ঘরে দুই সন্তানসহ মা ঘুমন্ত অবস্থায় ছিলেন। পাহাড়ের মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শিশু মারা যায়। নিহতরা হলেন-চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন ৭ নম্বর মছনিয়াকাটা ডেবলতলী এলাকার আব্দুল মজিদ এর ছেলে তৌওসিফ মিয়া (১৩) ও একই এলাকার মৃত মোহাম্মদ কাজলের মেয়ে রুমি আক্তার (১৭)। সম্পর্কে তারা দুইজন আপন চাচাত-জেঠাত ভাইবোন। এ ঘটনায় আহত হন মৃত মোহাম্মদ কাজলের স্ত্রী নিহত রুমি আক্তারের মাতা লায়লা বেগম (৫০)। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস এবং পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার মানবজমিনকে বলেন, চকরিয়ার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় পাহাড় ধসে নিকট আত্মীয় সম্পর্কে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনাটি শোনার পর পরই তিনি ঘটনাস্থল পরিদর্শনের জন্য রওনা হয়েছি টানা পাঁচ দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চকরিয়া ও মাতামুহুরী উপজেলাসহ কক্সবাজারের বিস্তীর্ণ নিচু এলাকা প্লাবিত হয়েছে। দুই উপজেলায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার জন্য গত কয়েকদিন ধরে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।