চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু | ছবি: NewsBangla.net
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :: কক্সবাজারের চকরিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে । তারা খেলারছলে পাশ্ববর্তী পুকুরে পানিতে ডুবে যায়। পরে তাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করে। বুধবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সওদাগরঘোনা বড়বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো— ডুলাহাজারা ইউনিয়নের ডুলাহাজারা ৫নং ওয়ার্ডের বালুচর এলাকার হেলাল উদ্দিনের মেয়ে বকেয়া মনি (৮) এবং চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা বর বটতলী এলাকার মিরাজ উদ্দিনের মেয়ে হুজাইফ জান্নাত (৫)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন। চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সওদাগরঘোনা বড়বটতলী এলাকার বাসিন্দা মৃত নুরুল কবিরের বাড়িতে বেড়াতে আসে পরিবারের সাথে বকেয়া মনি (৮)। বুধবার সকাল দশটার দিকে বকেয়া মনি ও তার মামাতো বোন হুজাইফ জান্নাত (৫) উঠানে খেলাধুলা করছিলো। ওইসময় খেলারছলে বাড়ির পাশ্বরর্তী পুকুরে পড়ে দুইজনেই ডুবে যায়। পরে স্বজনরা অনেক খোজাখুজির পর পুকুর থেকে তাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।