| ছবি: চকরিয়ায় চিংড়িঘের থেকে ঘের মালিকের লাশ উদ্ধার
চকরিয়ায় চিংড়িঘের থেকে ঘের মালিকের লাশ উদ্ধার চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের বড় ডুমখালি ঘোনা এলাকার চিংড়িঘের থেকে মো. মনজুর আলম কালু (৫৫) নামে চিংড়িঘের মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর তিনটার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে চকরিয়া থানার এস আই শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তার লাশ উদ্ধার করে। কালু ওই এলাকার জাফর আলমের ছেলে। জানা যায়, কালুর চিংড়িঘের নিয়ে অন্য একজনের সাথে বিরোধ ছিল। এ নিয়ে সালিশী বৈঠকের কথা ছিল পরের দিন। তবে পরিবারের দাবী চিংড়িঘের বিরোধের জের ধরে কালুকে শ্বাসরোধ করে হত্য করা হয়েছে। চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন জানান, কালুর শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে ঘটনার রহস্য জানা যাবে।