প্রকাশ :: ... | ... | ...

চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ:  ২জন নিহত


সংযুক্ত ছবি

চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ:  ২জন নিহত | ছবি: newsbangla.net

চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: ২জন নিহত চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী। ​বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকার 'সবুজ পাহাড়ের বাঁকে' এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আবদুল্লাহ (২৭) ও চকরিয়া উপজেলার রামপুরা এলাকার মো. দুলালের ছেলে মো. ইয়াছিন (৩০)। দুর্ঘটনার সময় নিহত দুজন পিকআপ ভ্যানটিতে ছিলেন। পিকআপ ভ্যানটি চকরিয়া থেকে টেকনাফের রোহিঙ্গা শিবিরে সবজি নিয়ে যাচ্ছিল। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সংঘর্ষের সময়ে ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়। বিকট শব্দে স্থানীয়রা ও পথচারীরা এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মালুমঘাট হাইওয়ে পুলিশ। তবে গুরুতর আঘাত পাওয়ায় দুই যুবক ঘটনাস্থলেই নিহত হন। ​মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ জানান, দুর্ঘটনার পর পরই নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ​হাইওয়ে পুলিশ আরও জানায়, দুর্ঘটনায় পতিত যানবাহন দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে কিছু সময় পর যান চলাচল স্বাভাবিক হয়। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।