প্রকাশ :: ... | ... | ...

নদীতে গোসলে নেমে প্রাণ গেল স্কুল ছাত্রের


সংযুক্ত ছবি

নদীতে গোসলে নেমে প্রাণ গেল স্কুল ছাত্রের | ছবি: NewsBangla.net

নদীতে গোসলে নেমে প্রাণ গেল স্কুল ছাত্রের চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে আদর দাশ (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে বাঁশঘাটা স্টেশন সংলগ্ন নদীতে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আদর দাশ চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খোদারকুম হিন্দুপাড়া এলাকার প্রদীপ দাশের ছেলে। সে চকরিয়া কোরক বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। পরিবার সূত্রে জানা যায়, প্রদীপ দাশ তার তিন সন্তানকে নিয়ে মাতামুহুরী নদীতে গোসল করতে যান। এ সময় তারা চোরাবালিতে আটকে পড়েন। স্থানীয়দের সহায়তায় নিতাই ও নিমাই নামে অপর দুই সন্তানকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আদর দাস নিখোঁজ হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাতামুহুরী নদীতে শক্তিশালী ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীর তলদেশে অসংখ্য গর্ত ও চোরাবালির সৃষ্টি হয়েছে। গোসল করতে নেমে ওই চোরাবালিতে আটকে এই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে বলে তাঁদের ধারণা। চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি) মোহাম্মমদ মনির হোসেন বলেন,মাতামুহুরী নদীতে তলিয়ে এক জনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।