প্রকাশ :: ... | ... | ...

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাংবাদিক পুত্রের মৃত্যু


সংযুক্ত ছবি

মাতামুহুরী নদীতে গোসলে নেমে সাংবাদিক পুত্রের মৃত্যু | ছবি: NewsBangla.net

মাতামহুরী নদীতে গোসলে নেমে সাংবাদিক পুত্রের মৃত্যু চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি চকরিয়া মাতামুহুরি নদীতে গোসলে করতে নেমে চোরাবালিতে ডুবে সাংবাদিক পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১১ টার দিকে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়া গ্রামসংলগ্ন মাতামুহুরি নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরে এলাহি নাদিম (১৪) দৈনিক খবরপত্র পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক অলি উল্লাহ রনির ছোট ছেলে। নিহতের জেঠা সাংবাদিক বিএম হাবিব উল্লাহ জানান, আমার ভাতিজা নাদিম আজ সকালে মাতামুহুরি নদীতে পানি কম থাকায় হেটে ওপারে বন্ধুদের সাথে খেলতে যাওয়ার সময় অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের গর্তে পড়ে মৃত্যু বরণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এক কিশোর তলিয়ে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে নদীতে নামেন। সেখানে গিয়ে দেখতে পান, নদীর ওই অংশে গভীর গর্ত তৈরি হয়ে চোরাবালির মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ওই গর্তেই তলিয়ে যায় সাংবাদিক পুত্র নাদিম। পরে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। স্হানীয়রা অভিযোগ করেছেন,বিগত কয়েকমাস ধরে প্রভাবশালী একটি চক্র চকরিয়া পৌরসভার খন্দকার পাড়া এলাকায় শক্তিশালী ড্রেজার বসিয়ে মাতামুহুরি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসতেছে। বিষয়টি উপজেলা ও পুলিশ প্রশাসনকে জানানোর পরেও কোন ব্যবস্থা না নেওয়ায় অকালে একজন কিশোরের মৃত্যু ঘটনা ঘটেছে। আরো অভিযোগ করে বলেন, এর পরও কি প্রশাসনের টনক লড়বে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, মাতামুহুরী নদীতে ডুবে এক কিশোরের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পাঠানো হয়েছে।