প্রকাশ :: ... | ... | ...

বাড়ি সহ ভিটে বিক্রির একবছর পর পূণরায় দখলের চেষ্টা চালাচ্ছে


সংযুক্ত ছবি

বাড়ি সহ ভিটে বিক্রির একবছর পর পূণরায় দখলের চেষ্টা চালাচ্ছে

বাড়ি সহ ভিটে বিক্রির একবছর পর পূণরায় দখলের চেষ্টা চালাচ্ছে চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের করাইয়াঘোনাই বাড়ি সহ ভিড়ে বিক্রি করে ওই বাড়ি আবার দখল চেষ্টা এবং উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে। ফলে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগী একই এলাকার মোক্তার আহমেদের ছেলে মোহাম্মদ আলমগীর, আমির হামজার ছেলে আকতার হোসন ও নূর মোহাম্মদের ছেলে ফরিদ আলম। সোমবার ২৭ এপ্রিল সকাল ১১টার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ করেন ভুক্তভোগি পরিবার। ভুক্তভোগীরা জানাই-তারা তিনজনের সারা জীবনের উপার্জিত ৪৫ লাখ টাকা দিয়ে প্রায় ৭ শতক ভিড়ে সহ বাড়িটি ক্রয় করেন। ক্রয়ের পরে বাড়িতে বসবাস করছেন। এক বছর পরে এসে পূণরায় বাড়িটি দখলের চেষ্টা চালাচ্ছে। জানা গেছে-আর্থিক সংকটের কারণে নগদ টাকার প্রয়োজনে ২০২৪ সালে একই এলাকার আবু তাহের টাকার প্রয়োজন হলে বাড়িসহ বাড়িসহ প্রায় ৭ শতক জমি ৪৫ লাখ টাকা মূল্য নির্ধারণ করে টাকা গ্রহণ করেন। এরপর ভিড়েটি মোহাম্মদ আলমগীর, আকতার হোসন ও ফরিদ আলম যৌথভাবে রেজিস্ট্রি করেন। যার দলিল নং-৩৯৩। এছাড়াও ভুক্তভোগী পরিবার জানায়- প্রতিপক্ষরা ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে তাদের উপর হামলা ও প্রবাস থেকে বেড়াতে আসা স্বজনদের মিথ্যা মামলায় জড়ানো চেষ্টা চালাচ্ছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতা কামনা করেন ভুক্তভোগী পরিবার।