পেকুয়ায় ১৫শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ | ছবি: NewsBangla.net
পেকুয়ায় ১৫শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে রোপা আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। (০৪ মে) সোমবার সকাল ১০টার দিকে পেকুয়া উপজেলা কমপ্লেক্সের মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে ৫ কেজি রোপা আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি, আউশ আবাদ সম্প্রসারণ এবং কৃষকদের প্রণোদনা দেওয়ার লক্ষ্যে সরকারের এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির সভাপতি এমদাদুল হক শরীফ, অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আক্তার নিলয়, উপজেলা কৃষি কর্মকর্তা ও সদস্য সচিব অসীম কুমার দাশ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুজার সোহাগ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ কান্তি , উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তেজয় মোহন নাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা ছৈয়দ আলম,উপসহকারী কৃষি কর্মকর্তা শামশুদিন আহমদ, উপসহকারী কৃষি কর্মকর্তা দিদারুল ইসমাল,উপসহকারী কৃষি কর্মকর্তা সুজন দাশ,উপসহকারী কৃষি কর্মকর্তা আক্তার কামাল বাবু, সহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষক ধান চাষে আরও উৎসাহিত করবে এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। কৃষকরাও সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে সময়মতো কৃষি উপকরণ পাওয়ায় কৃতজ্ঞতা জানান।