প্রকাশ :: ... | ... | ...

পেকুয়ায় ইউপি সদস্যের নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বিবৃতি


সংযুক্ত ছবি

পেকুয়ায় ইউপি সদস্যের নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বিবৃতি | ছবি: NewsBangla.net

পেকুয়ায় ইউপি সদস্যের নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বিবৃতি সংবাদ বিজ্ঞপ্তি: সম্প্রতি “দৈনিক ঈশিতা” নামের একটি অনলাইন পোর্টালে “পেকুয়া অপরাধ জগতের অঘোষিত রাজা ইউপি মেম্বার জাফর আলম” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমার বিরুদ্ধে আনা অভিযোগসমূহ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, সংবাদে উল্লেখিত ছগির মেম্বারের ওয়ারিশদের জায়গিা দখলের অভিযোগের কোনো সত্যতা নেই। আমি কখনো কারও জমি জবরদখল করিনি। যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি অবৈধভাবে এক শতক জায়গাও দখল করেছি, তাহলে দেশবাসী যে শাস্তি দেবে তা আমি মাথা পেতে নেব। সংবাদে আমার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধ জগতের সঙ্গে সম্পৃক্ততার যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ কাল্পনিক, সাজানো ও উদ্দেশ্যমূলক। প্রকৃতপক্ষে, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক হয়রানির শিকার হয়ে আমি একাধিক গায়েবি মামলার আসামি হয়েছিলাম। সেই রাজনৈতিক বিরোধের ধারাবাহিকতায় এখনো একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। মূলত কিছু চাঁদাবাজ ব্যক্তি আমার কাছে অবৈধভাবে চাঁদা দাবি করেছিল। আমি তাদের অন্যায় দাবি প্রত্যাখ্যান করায় তারা ক্ষুব্ধ হয়ে “দৈনিক ঈশিতা” পোর্টালের মাধ্যমে আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। এ ধরনের অপসাংবাদিকতা শুধু দুঃখজনকই নয়, বরং সমাজে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা। আমি উক্ত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে সত্যতা যাচাই ছাড়া এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ না করার আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের মিথ্যা অপপ্রচার বন্ধ না হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিবাদকারী জাফর আলম চৌধুরী ইউপি সদস্য, ৯নং ওয়ার্ড উজানটিয়া ইউনিয়ন, পেকুয়া, কক্সবাজার