নিজস্ব প্রতিবেদক।। চকরিয়া থানা পুলিশের উদ্যোগে কাকারা- সুরাজপুরসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। সোমবার(১৩ জুলাই) চকরিয়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। এসময় কাকারা ইউনিয়ন ও সুরাজপুরসহ বিভিন্ন এলাকায় ১৫০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন এসআই সাকিব, এসআই সুজন বড়ুয়া।