চকরিয়ায় সড়ক দুর্ঘটানায় ১২ঘন্টার ব্যবধানে দুই বন্ধুর করুণ মৃত্যু | ছবি: NewsBangla.net
চকরিয়ায় সড়ক দুর্ঘটানায় ১২ঘন্টার ব্যবধানে দুই বন্ধুর করুণ মৃত্যু ।।মোহাম্মদ উল্লাহ।। চকরিয়ায় ১২ঘন্টার ব্যবধানে দুই বন্ধুর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। নিহত শওকত হাসান রিয়াজ (২২) চকরিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল আমিনের বড় ছেলে। রোববার (১৭ মে) রাত নয়টার সময় সাহারবিল রামপুর স্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। অপরদিকে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া বিদ্যুৎ অফিস এলাকায় নিহত হন মোস্তাকিম কামাল তামিম নামের এক শিক্ষার্থী। চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা সওদাগরপাড়ার বাসিন্দা ও চকরিয়া পৌরসভার কর্মকর্তা রাশেদ কামালের ছেলে। পারিবারিক সূত্র জানায়, রোববার (১৭ মে) রাত ১০টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়। শৈশবের এই দুই বন্ধুর আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের অভিযোগ, সড়কের উন্নয়ন কাজের অব্যবস্থাপনা ও সতর্কীকরণ চিহ্নের অভাবের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। এলাকা সূত্রে জানা য়ায়, নিহত মোস্তাকিম কামাল তামিম ও শওকত হোসেন ২০২১ ব্যাচের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। এ সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যুতে চকরিয়া জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়ট নিশ্চিত করেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন।