প্রকাশ :: ... | ... | ...

চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের লাশ উদ্ধার


সংযুক্ত ছবি

চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের লাশ উদ্ধার | ছবি: NewsBangla.net

চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের লাশ উদ্ধার চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :: কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে সাকিব (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২২ এপ্রিল) এলাকাবাসী বেড়িবাঁধের পাশে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের নাম সাকিব (২৬)। তিনি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ হাজিয়ান আলীপাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে লোকজন বেড়িবাঁধ এলাকায় গেলে সাকিবের মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়। এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ মনির হোসেন বলেন, স্হানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা হাজিয়ান এলাকা থেকে লাশ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন শেষে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানোর হয়েছে । এটি হত্যাকান্ড না কোন দুর্ঘটনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ হত্যা কান্ডের কারণ উদঘাটনের চেষ্টা করেছেন বলে তিনি জানান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।