প্রকাশ :: ... | ... | ...

চকরিয়ায় পুত্রবধূকে বন্দুক ঠেকিয়ে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট


সংযুক্ত ছবি

চকরিয়ায় পুত্রবধূকে বন্দুক ঠেকিয়ে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট | ছবি: NewsBangla.net

চকরিয়ায় পুত্রবধূকে বন্দুক ঠেকিয়ে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভরামুহুরী উকিল পাড়ায় আইনজীবী সমিতি সভাপতি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল তার বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আইনজীবীর অন্তঃসত্ত্বা পুত্রবধুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। বুধবার (৩ জুন) ভোর ৪ টার সময পৌরসভার ৪নং নম্বর ওয়ার্ড, ভরামুহুরী উকিল পাড়ায় আইনজীবী সমিতির সভাপতি হাবিব উদ্দিন মিন্টুর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানাযায়, চকরিয়া পৌরসভার ভরামুহুরী উকিলপাড়ায় নিজ বাড়িতে পরিবার নিয়ে থাকেন হাবিব উদ্দিন মিন্টু। পৌরসভার বাটাখালীস্থ তাঁর নবনির্মিত বসতবাড়িতে স্ত্রীসহ অবস্থান করছিলেন এডভোকেট হাবিব উদ্দিন মিন্টু। দুই সন্তান ও ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন। সে সুবাদে ৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল জানালার গ্রিল কেটে দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এরপর বাড়িতে থাকা অন্তঃসত্ত্বা পুত্রবধূ, তার সন্তান ও গৃহকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে ৪ ভরি স্বর্ণালঙ্কার, ২ লাখ নগদ টাকা,৩ টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। আইনজীবী হাবিব উদ্দিন মিন্টু বলেন, আমি চকরিয়া পৌরসভার বাটাখালীস্থ নবনির্মিত বসতবাড়িতে আমার স্ত্রীসহ অবস্থান করছিলাম। আমর দুই পুত্র সন্তানও বাড়ির বাইরে ছিল। বাড়িতে পুরুষ সদস্য না থাকার সুবাদে ডাকাত দল আমার বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন কাছে ডাকাতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন , খবর পাওয়ার সাথে সাথে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।