পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সাড়ে ১৭ চেইন বেড়িবাঁধ নির্মাণ করেন বাহাদুর শাহ | ছবি: NewsBangla.net
পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সাড়ে ১৭ চেইন বেড়িবাঁধ নির্মাণ করেন বাহাদুর শাহ পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের আলেকদিয়া কাটায় দীর্ঘদিনের ভাঙন ও জোয়ারের পানির ঝুঁকি থেকে এলাকাবাসীকে রক্ষায় সাড়ে ১৭ চেইন বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল ১০টার দিকে পেকুয়া-চকরিয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে সদর ইউনিয়নের আলেকদিয়া কাটায় আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জোয়ারের পানি ও নদীভাঙনের কারণে আলেকদিয়া কাটার আশপাশের বসতবাড়ি ও চাষের জমি ঝুঁকির মধ্যে ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠত। বেড়িবাঁধ নির্মাণ সম্পন্ন হলে এসব এলাকা অনেকটাই সুরক্ষিত থাকবে বলে আশা করছেন তারা। উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান বাহাদুর শাহ বলেন, “এলাকাবাসীর দুর্ভোগ কমাতে এবং ভাঙন থেকে জনপদ রক্ষায় এই বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করা হয়েছে। কাজ শেষ হলে এলাকার মানুষ বড় ধরনের উপকার পাবে।” এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সহ অনেকে উপস্থিত ছিলেন।